২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশের ক্রসফায়ারে নিহত এক

কুষ্টিয়ায় পুলিশের সাথে ক্রসফায়ারে শীর্ষ মাদক ব্যবসায়ী ও তালিকাভুক্ত সন্ত্রাসী বাদশা (৪০) নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2006, 01:24 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

পুলিশ সূত্রে জানা যায়, গোপনে সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল বুধবার সন্ধ্যায় শহরের ছেউড়িয়া মণ্ডলপাড়ায়  বাদশাকে গ্রেফতার করে। সে ডাইল বাদশা নামে পরিচিত।

জিজ্ঞাসাবাদ শেষে ডিবি ও থানা পুলিশের একটি দল তাকে নিয়ে অভিযানে বের হয়। রাত প্রায় সোয়া ১১টার দিকে ছেউড়িয়া শ্মাশান ঘাটে এলে পুলিশের সাথে বাদশার সহযোগীদের বন্দুকযুদ্ধ শুরু হয় এবং তা চলে প্রায় আধা ঘণ্টা ধরে। সে সময় পালানোর চেষ্টা করলে বাদশা গুলিবিদ্ধ হয়।

তবে তার সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি গান ও ৩৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

পরে পুলিশ গুলিবিদ্ধ বাদশাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বাদশার বিরুদ্ধে বিভিন্ন্ থানায় হত্যা ,অস্ত্র ও মাদকদ্রব্য আইনে ১৩টি মামলা রয়েছে।