২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কর্মকর্তা ছাড়াই চলছে বরিশাল নির্বাচন অফিস

নির্বাচন কর্মকর্তা ছাড়াই চলছে বরিশালের নির্বাচন অফিস। ফলে এর চলমান কার্যক্রমে চলছে অব্যবস্থাপনা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 12:45 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

তবে এই অভিযোগ অস্বীকার করে নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন অফিসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘নির্বাচনের আগেই শূণ্য পদের বিপরীতে কর্মকর্তা নিয়োগ করা হবে।

বরিশাল বিভাগীয় নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, বিভাগীয় উপনির্বাচন ও সহকারী নির্বাচন কমিশনার এবং বরিশাল জেলা নির্বাচন কর্তকর্তার পদ দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে।

বিভাগীয় নির্বাচন কমিশনার মো. মনিরুল ইসলাম এই তিনটি পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

একই ব্যক্তির চারটি পদে দায়িত্ব পালনে সমস্যার কথা স্বীকার করে মনিরুল ইসলাম বলেন, ‘ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশেই এই অতিরিক্ত কাজের দায়িত্ব আমাকে পালন করতে হচ্ছে’।

এছাড়াও বরিশাল জেলার বানারীপাড়া, মুলাদী, পটুয়াখালী, কলাপাড়া, দুমকী, বাউফল, পিরোজপুরের নাজিরপুর এবং ভোলা জেলার মনপুরা ও চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসারের পদ শূণ্য রয়েছে।

এসব পদে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তার অধীনস্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। তাদের কর্মকাণ্ডের স্বচ্ছতা এবং দক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে মো. মনিরুল ইসলাম বিডিনিউজকে বলেন, ‘উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার আগে এদেরকে ওইসব পদের যোগ্য হিসেবে গড়ে তোলা হয়েছে।

সিইসির উপজেলা নির্বাচন সচিব নওয়াবুল ইসলাম জানান, নির্বাচন পদে নিয়োগের প্রক্রিয়া চলছে।