প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব টেলিযোগাযোগে
বিজ্ঞান, তথ্যযোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিয়া মুশতাক আহমদকে ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলী করা হয়েছে।
আজ মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণের মাধ্যমে এই বদলীর আদেশ জারি করা হয়।
সম্প্রতি টেলিযোগাযোগ সচিব অবসর প্রস্তুতিকালীন ছুটিতে গেলে ওই পদটি শূণ্য হয়।
