২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি স্থায়ী করার দাবিতে রাবির ১৪১ কর্মচারির স্মারকলিপি

চাকরি স্থায়ী করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চতুর্থ শ্রেণীর ১৪১ কর্মচারি রোববার উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আলতাফ হোসেনের কাছে স্মারকলিপি দিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2006, 09:45 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

কর্মচারিরা এ সময় উপাচার্যের কাছে তাদের দুর্দশার কথা তুলে ধরে জানান, তারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে কাজ করলেও চাকরি স্থায়ী করার কোনও পদক্ষেপ নেয়া হয়নি। এতে তারা কষ্টে দিনাতিপাত করছেন।

তবে রাবি উপাচার্য ৫৪৪ সিরিজের বিতর্কিত নিয়োগপ্রাপ্তদের চাকরি স্থায়ী না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কোন উদ্যোগ নিতে তার অপারগতার কথা কর্মচারিদের জানিয়ে দেন বলে জানা গেছে।