পুনরায় ঢাকার পথে জয়
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সোমবার ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
গত দুই সপ্তাহের মাথায় বাংলাদেশে এটা তার দ্বিতীয় সফর।
এর আগে গত মাসে তিনি বাংলাদেশে এসে দুই সপ্তাহ ছিলেন। এসময় তিনি টুঙ্গিপাড়া ও তার পৈতৃক ভূমি রংপুর সফর করেন।
