২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে র‌্যাবের ক্রসফায়ারে কথিত সন্ত্রাসী নিহত

বাগেরহাটের মোড়েলগঞ্জের পশ্চিম দিশারীঘাট এলাকায় শুক্রবার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে একজন কথিত সন্ত্রাসী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2006, 10:40 AM

Updated : 26 Apr 2022, 03:54 PM

নিহতের নাম মজিবর আড়তদার। সে সুন্দরবনে বিভিন্ন ডাকাতির সঙ্গে জড়িত ছিল।

র‌্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব - ৬ এর সদস্যরা বাগেরহাটের শরণখোলা এলাকায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে মজিবরকে গ্রেপ্তার করে।

পরে মজিবরের স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব সদস্যরা তাকে নিয়ে অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য ভোর পৌণে ৩ টায় পশ্চিম দিশারীঘাট এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা মজিবরের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় মজিবর র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় মজিবরের সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলি এবং একটি বন্দুক উদ্ধার করেছে।

নিহত মজিবরের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।