সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহত
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় হাসান আলী নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাসান ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র।
পুলিশ সূত্র জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই ছাত্র আহত হন।
