রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন আহুত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট মঙ্গলবার সকালে প্রত্যাহার করে নেয়া হয়েছে। সকাল থেকে রাজশাহীর সকল রুটে বাস ও অন্যান্য পরিবহন চলাচল করছে।
সোমবার বিকালে পুলিশ ও মোটর শ্রমিকদের সংঘর্ষের পর মোটর শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দেয়।
মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিডিনিউজকে জানান, থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এবং মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সোমবার রাতে রাজশাহী মেয়র মিজানুর রহমান মিনু এমপির সাথে এক সমঝোতা বৈঠকে মিলিত হয়ে আহুত ধর্মঘট প্রত্যাহার করে নেন।
