সরকার অদক্ষ: সচিবের এ বক্তব্য প্রত্যাখ্যান করলেন জ্বালানি উপদেষ্টা
সরকারকে ‘অদক্ষ’ বলে জ্বালানি সচিব যে মন্তব্য করেছেন তা প্রত্যাখ্যান করে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান সোমবার বলেছেন, এর বিপরীতে অনেক উদাহরণ দেওয়া যাবে।
‘পরিবেশ ও অর্থনীতি বান্ধব বিকল্প জ্বালানি সিএনজি’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, সিএনজি রূপান্তরের জন্য সরকার রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড এবং কম দামে গ্যাস সরবরাহ করার উদ্যোগ নিয়েছে।
এর আগে জ্বালানি সচিব এএমএম নাসিরুদ্দিন মন্তব্য করেছিলেন, সচেতনতা সৃষ্টির মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে উন্নয়নের জন্য বেসরকারি খাত যা করতে পেরেছে সরকার তা পারেনি। সরকার এক্ষেত্রে অদক্ষতার পরিচয় দিয়েছে।
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সোমবার বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন অ্যাসোসিয়েশন এবং রূপান্তরিক প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
এর আগে কোনও সরকারি কর্মকর্তা সরকারের ত্র“টি খুঁজে বের করেনি। জ্বালানি সচিব সরকারের ত্র“টি চিহ্নিত করায় মাহমুদুর রহমান তাকে ধন্যবাদ জানান।
মাহমুদুর রহমান বলেন, বর্তমানে ৭ হাজার পরিবহন সিএনজি দ্বারা পরিচালিত হচ্ছে। নিঃসন্দেহে এটি সরকারের দক্ষতারই দৃষ্টান্ত।
জ্বালানি উপদেষ্টা বলেন, ইদানিং যেহেতু ‘সেমিনার বাণিজ্য’ বেশ জমে উঠেছে, তাই তার উচিত জনগণকে সেমিনারজীবীদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানানো। কেননা আজকাল ৯০ শতাংশ সেমিনারই সরকারের নেতিবাচক দিকগুলো তুলে ধরার জন্য অনুষ্ঠিত হয় বলে তিনি জানান।
