২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে কওমী জুট মিলে ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

উত্তরাঞ্চলের বৃহত্তম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিরাজগঞ্জ কওমী জুট মিলের শ্রমিক - কর্মচারীরা সোমবার তাদের ৮ দফা দাবি আদায়ের জন্য লাঠি মিছিল বের করে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 05:10 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

শ্রমিকদের ২০ সপ্তাহের বকেয়া মজুরি, কর্মকর্তা ও কর্মচারিদের ছয় মাসের বেতন, চলতি মৌসুমে পাট ক্রয়ের জন্য সরকারী বরাদ্দসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে পাট, সূতা ও বস্ত্রকল রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে শ্রমিক - কর্মচারী বিক্ষোভ প্রদর্শন করে।

বিক্ষোভ সমাবেশের আগে সকাল ১০ টার দিকে কওমী জুট মিলের মেইন গেটে শ্রমিকরা এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন করে।

সমাবেশে বক্তব্য রাখেন কওমী মজদুর ইউনিয়ন সহ - সভাপতি গাজী শাহ জামাল, সাধারণ সম্পাদক সুজাবত আলী, শহিদুল ইসলাম, শহিদুল্লাহ সবুজ প্রমুখ।

বক্তব্যে তারা বলেন, মঙ্গলবারের মধ্যে দাবি - দাওয়া না মানলে বুধবার রাজপথ ও রেলপথ অবরোধ করা হবে।