২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে উত্তরা ট্রেনে অজ্ঞাত কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার

রাজশাহী থেকে ছেড়ে যাওয়া উত্তরা ট্রেনের বগি থেকে অজ্ঞাত এক কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2006, 07:50 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

নির্যাতনের পর ওই কিশোরকে বস্তাবন্দি করে প্রকাশ্যে দিনের আলোতে ট্রেনের বগিতে তুলে দেয়া হয়। লাশ উদ্ধারের একদিন পরও রেলওয়ে পুলিশ লাশের পরিচয় জানতে পারেনি।

রাজশাহীর নন্দনগাছি স্টেশন মাস্টার মোসলেম উদ্দিন বিডিনিউজকে জানান, শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী থেকে পার্বতীপুরগামী ডাউন ট্রেনটি নন্দনগাছির কাছাকাছি পৌঁছালে ট্রেনের টিটিই ও পাহারাদাররা একটি বস্তার কোন মালিক খুঁজে পায় না। এক পর্যায়ে বস্তা খুলতেই বেরিয়ে আসে এক কিশোরের লাশ। লাশটি পলিথিনের মধ্যে প্যাকেট করে বস্তাবন্দি করা হয়েছিল। অজ্ঞাত ওই লাশের পরিচয় খুঁজতে রেল পুলিশের সহায়তা নেওয়া হয়। শেষপর্যন্ত তার লাশ আব্দুলপুরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সন্ধায় ঈশ্বরদীতে লাশ নিয়ে যাওয়ার পর ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ মামলা রেকর্ড করে। জিআরপি পুলিশ জানায়, পরিকল্পিতবাবে তাকে হত্যা করা হয়েছে।