আফিফা রায়হানা ও আবু নাসের সিএসবি সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত
শেভেনিং সোসাইটি অব বাংলাদেশ (সিএসবি) ফোরামের নির্বাচনে আফিফা রায়হানা প্রেসিডেন্ট এবং আবু নাসের রাজীব সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। শেভেনিং স্কলারশিপ নিয়ে যারা যুক্তরাজ্যে পড়তে যায় শেভেনিং সোসাইটি তাদের একটি সংগঠন।
রোববার শেভেনিং সোসাইটি অব বাংলাদেশ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আফিফা রহমান বিশ্বব্যাংকের একটি শাখা এসইডিএফ এ নলেজ সমন্বয়কারী এবং আবু নাসের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভারসিটিতে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।
কমিটির নির্বাচিত অনান্য সদস্যরা হচ্ছেন সহ সভাপতি ফজলে রাব্বি, সহ সাধারণ সস্পাদক মিয়া মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল হালিম এবং মো. আসিউজ্জামান ও হুয়ারা জাবিন সদস্য।
