২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে শুক্রবার সকালে জিয়াউর রহমান জিয়া (২৫) ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2006, 12:13 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

পুলিশ জানায়, ভোলাডাঙ্গা গ্রামের নূর বক্সের দুই ছেলে জিয়া এবং মোহাম্মদ বাবুলের (১৮) মধ্যে সকাল ৮টায় ঝগড়া বাধে।

উভয়ের মধ্যে বাকবিত-ার এক পর্যায়ে বাবুল ক্ষিপ্ত হয়ে ধারালো হেঁসু দিয়ে বড় ভাই জিয়াকে এলোপাথারি কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই হত্যাকা-ের পরপরই এলাকাবাসী বাবুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।