২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর ইমামগঞ্জের নূরানি সেন্টারে অগ্নিকাণ্ড, ৩ জন আহত

রাজধানীর ইমামগঞ্জের নূরানি সেন্টারে সোমবার এক অগ্নিকাণ্ডে তিনজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2006, 01:46 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

প্রত্যক্ষদর্শী এবং দমকল বাহিনী সূত্রে জানা যায়, নূরানি সেন্টারের ভূগর্ভস্থ একটি গুদামে ভোর ৫টায় আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে গুদামে রক্ষিত বিভিন্ন পাটজাত দব্য এবং সুতা পুড়ে যায়।

দমকল বাহিনীর কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় সাড়ে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় নূরানি সেন্টারের দুই কর্মচারি হোসেন মাহমুদ (২৫), শাহেদ আলী সরকার (৫০) এবং আবুল হোসেনকে আশংকাজনক অবস্থায় মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে সে ব্যাপারে দমকল বাহিনীর কর্মীরা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

স্থানীয়রা জানান, এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকার বেশি।