২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজ থেকে রাবিতে শুরু হয়েছে দু’দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

আজ শুক্রবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শুরু হয়েছে দু’দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোটার‌্যাক্ট ক্লাব ফান্ড সংগ্রহের জন্য এ চলচ্চিত্র প্রদশর্নীর আয়োজন করেছে। প্রদশর্নীতে আর্থিক সহায়তা করছে বাংলা লিংক।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2006, 09:45 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

উদ্বোধনের পর সকাল সাড়ে ৯টায় টেলিফিল্ম ‘চড়–ইভাতি’ প্রদর্শিত হয়। বেলা ৩ টায় ‘একটি ঘটনাবহুল ভ্রমণ’ ও সন্ধ্যা ৬ টায় ইংরেজী ছবি ‘মিশন ইমপোসিবল থ্রি’।

শনিবার প্রদশর্নীর দ্বিতীয় দিনে বেলা ৩ টায় বাংলা ছবি ‘শ্যামল ছায়া’ ও সন্ধ্যা ৬ টায় ইংরেজী ছবি ‘টিংকন’ প্রদর্শিত হওয়ার কথা। শিবিরের আপত্তির মুখে প্রদর্শনী থেকে হিন্দী ছবি ‘ফানা’ এবং ‘গ্যাংস্টার’ বাদ দেয়া হয়। প্রদর্শনীর আগে মিলনায়তনের গেটে টিকেট পাওয়া যাবে বলে আয়োজকরা জানিয়েছেন।