নরসিংদীতে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
নরসিংদীতে মো. রইস মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। পুলিশ শুক্রবার দুপুরে গলাকাটা অবস্থায় তার লাশ উদ্ধার করে। বেলাব উপজেলার সররাবাদ গ্রামের একটি পতিত জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রইস মিয়া বৃহস্পতিবার রাতে ব্যবসায়িক কাজে বের হয়ে আর ফিরে আসেননি।পুলিশের ধারণা, কোনো সন্ত্রাসী চক্র তাকে হত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বেলাব থানায় মামলা হয়েছে।
