২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে খরা মোকাবেলায় ১৬৪টি গভীর নলকূপ চালু

দিনাজপুরের বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষ ইউনিট-২ খরা মোকাবেলায় ১৬৪টি গভীর নলকূপ চালু করেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2006, 12:18 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

এর ফলে খরায় বিপর্যস্ত এই অঞ্চলের আমন আবাদ কিছুটা পুষিয়ে নেয়া যাবে। এই নলকূপগুলো চালু করার ফলে ৭২৬ হেক্টর জমিতে আমন আবাদ সম্ভব হবে।

এছাড়া বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পের অধীনে আমন ছাড়াও ২৫ একর আউশ ও ৮৭ একর জমিতে অন্যান্য ফসল সেচ সুবিধা পাবে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দিনাজপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শসসের আলী বিডিনিউজকে জানান, এই অঞ্চলে এ যাবৎ ৮৮৬টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।

এরমধ্যে চলতি খরায় আমনের জন্য জরুরি ভিত্তিতে মাত্র ১৬৪টি গভীর নলকূপ চালু রাখা হয়েছে। কৃষকদের চাহিদানুযায়ী বাকি ৭৭২টি গভীর নলকূপও চালু করা হবে।

তিনি আরও বলেন, প্রকল্পভুক্ত কৃষকরা এখনও বৃষ্টির অপেক্ষায় রয়েছে। তবে ১৫ দিনের মধ্যে বৃষ্টি না হলে গভীর নলকূপের পানি দিয়ে সেচ কাজের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হবে।

এ ব্যাপারে কৃষকদের আগ্রহ ও সাড়া পাওয়া গেলে প্রকল্পভুক্ত এলাকায় আরও পাঁচ গুণ বেশি ফসল উৎপাদন করা সম্ভব হবে। ইতোমধ্যে ১৬৪ নলকূপ চালু করার ফলে প্রায় দেড় হাজার কৃষক উপকৃত হয়েছে বলে তিনি জানান।