দৌলতদিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার
দৌলতদিয়া নৌ--ফাঁড়ি পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় একটি পিস্তল ও ৪১ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত যুবকের নাম সুজন। তার বাড়ি রাজবাড়ী সদর থানার বানিবহ গ্রামে।
নৌ-ফাঁড়ি ইনচার্জ এসআই মামুন জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা সন্ধ্যা সোয়া ৭টায় লঞ্চঘাটে অভিযান চালিয়ে সুজনকে আটক করে। পুলিশ তার দেহে তল্লাশি চালিয়ে ইটালীর তৈরী একটি টু টু এম, এম বোরের আধুনিক পিস্তল, দুইটি ম্যাগাজিনে ভরা ১৬ রাউন্ড এবং পৃথক একটি কাপড়ের ব্যাগে ভরা ২৫ রাউন্ড গুলি উদ্ধার করে। এসময় সুজনের এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
সুজন জানায়, সে রাজবাড়ী থেকে ঢাকা যাচ্ছিল।
