আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের জন্য ৫ লাখ টাকা অনুদান
ম্যাপল লীফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জেবা আলী বৃহস্পতিবার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল তহবিলে পাঁচ লাখ টাকা দান করেছেন।
ঢাকা আহসানিয়া মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থাটির সভাপতি কাজী রফিকুল আলমের কাছে স্কুলটির অধ্যক্ষ জেবা আলী একটি চেক হস্তান্তর করেন।
জানা গেছে, জেবা আলী তার প্রয়াত পিতা সমাজকর্মী মৌলভী আব্দুল করিম খানের নামে হাসপাতালের একটি বেড উৎসর্গের জন্য এই অর্থ দান করেন।
