পাবনায় চরমপন্থি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
পাবনা আতাইকুলা থানার তাজিয়াপাড়া গ্রামে বৃহস্পতিবার ভোরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আব্দুল মতিন নামে চরমপন্থি দলের একজন আঞ্চলিক নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে।
পুলিশ জানায়, ভোর ৪/৫ টার দিকে একদল সন্ত্রাসী মতিনকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে কুপিয়ে ও পরে গুলি করে হত্যা করে। সকালে গ্রামের পাটক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
এ ব্যাপারে আতাইকুলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
