চাঁদপুরে সন্ত্রাসীদের হাতে কিশোরী খুন
চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের ওয়ারলেস বাজার সংলগ্ন দত্ত বাড়ির এক কিশোরীকে সোমবার গভীর রাতে সন্ত্রাসীরা ঘুমন্ত অবস্থায় গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে।
নিহত কিশোরীর নাম রুমা (১৩)।
নিহতের পারিবারিক সূত্র জানায়, এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাহাঙ্গীরের নেতৃত্বে রুমাকে হত্যা করা হয়েছে।
পুলিশ মঙ্গলবার সকালে রুমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
