২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার চরফ্যাশনে ঘাট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪০

ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনার চর কুকরি ইউনিয়নে মৎস্য ঘাট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুদিন ধরে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হয় অন্তত ৪০ জন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 10:00 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

আহতদের বাউফল ও গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা স্বীকার করে কুকরি ইউপি চেয়ারম্যান আলাল বিডিনিউজকে বলেন, বিভিন্ন এলাকার শান্তিপ্রিয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা সেখানে ব্যবসা করে আসছেন। কিন্তু ইদানিং ক্ষমতাসীন দলের মদদে একটি গ্র“প প্রভাব খাটিয়ে মাছ ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ফলে ওই সংর্ঘের সূত্রপাত।

তবে এ ব্যাপারে ছাত্রদল নেতা সহিদুল ইসলাম প্রিন্স সাংবাদিকদের জানান, তাদের দলের কেউ এসব ঘটনায় জড়িত নয়।