বিল্স এর মহাসচিব হিসেবে নজরুল ইসলাম খানের পুনরায় দায়িত্ব গ্রহণ
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স) এর প্রতিষ্ঠাতা মহাসচিব নজরুল ইসলাম খান দুই বছর কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে সোমবার বিল্স এর মহাসচিব হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ৯ আগস্ট দেশে ফিরে আসেন।
বিল্স এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৪ সালের জুনে নজরুল ইসলাম খান কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে তিনিই একমাত্র শ্রমিক নেতা যাকে এই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।
এতে আরও বলা হয়, রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পর তার আবার ট্রেড ইউনিয়ন আন্দোলনে ফিরে আসা দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে তার কাজ করে যাওয়ার অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ। দেশের শ্রমিক আন্দোলন ও বিল্স এর পক্ষ থেকে তার এই প্রত্যাগমনকে অভিনন্দন জানানো হয়েছে।
