২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল টাকা বহনের দায়ে চাঁদপুরে এক ব্যক্তির ১০ বছর কারাদণ্ড

চাঁদপুরে জাল টাকা বহনের দায়ে আদালত নান্নু শেখ (১৭) নামে এক ব্যক্তিকে ১০ বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2006, 04:23 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

জেলার বিশেষ ট্রাইব্যুনাল আদালত - ৩ এর বিচারক দীপেন দেওয়ান রোববার এই রায় ঘোষণা করেন।

২০০৪ সালের ৩ নভেম্বর আসামী নান্নু শেখ চাঁদপুর সদর উপজেলার খলিসাভুলী এলাকায় ১০০ টাকার দুটি জাল নোটসহ ধরা পড়ে। সাক্ষ্যপ্রমাণসহ আদালত রোববার এই রায় ঘোষণা করেন।  আসামী বর্তমানে পলাতক আছেন। তার বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার খরকাইল গ্রামে। তার বাবার নাম ফরহাদ শেখ।