২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ৮ জন আহত

চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে শুক্রবার বিকালে এক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং আট জন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2006, 09:04 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, পটিয়া উপজেলার মনসুরটেকে শুক্রবার বিকাল সাড়ে চারটায় চট্টগ্রামগামী একটি বাসের সাথে বিপরীতমুখী অপর একটি বাসের মুখোমুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় একজন বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত এবং গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অপর এক যাত্রীর মৃত্যু হয়।

নিহতদের মধ্যে ইস্কান্দার (২৩) পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের মধ্যে স্বপন বড়–য়া, শ্রাবন বড়–য়া এবং আলী আহমেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।