রাজবাড়ীতে ২ অপহৃত শিশু উদ্ধার
অপহরণের ২৪ ঘন্টা পর রাজবাড়ীর দুটি শিশুকে অপহরণকারী নিজেই শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাটে পেঁৗঁছে দিয়ে গেছে।
উদ্ধারকৃত শিশু দু’টির নাম আল-আমিন ও জাহিদ।
অপহরণকারী সিদ্দিক আল আমিনের পিতা আবদুল কাদের শেখের ভাগ্নে। পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জের ধরে সিদ্দিক আলামিনকে এবং অপর শিশু জাহিদকে অপহরণ করে তিন লাখ টাকা দাবি করে। মোবাইল ফোনে আলোচনা করে এক পর্যায়ে শিশু দুটিকে নির্দিষ্ট স্থানে রেখে সিদ্দিক পালিয়ে যায়।
