কেরানীগঞ্জে যুবলীগের মিছিলে যুবদল ও ছাত্রদলের হামলা, অর্ধশতাধিক আহত
কেরানীগঞ্জে বৃহস্পতিবার সকালে যুবলীগের মিছিলে যুবদল, ছাত্রদল ও সাদা পোষাকধারী পুলিশের হামলায় অর্ধশতাধিক আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১ টায় কেরানীগঞ্জ কদমতলী চৌরাস্তা থেকে যুবলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করার দাবিতে মিছিল বের করে।
মিছিলটি আগানগর জিঞ্জিরা বাজার হয়ে স্থানীয় আওয়ামী লীগ প্রধান কার্যালয়ে যাওয়ার পথে সাদা পোষাকধারী পুলিশ, যুবদল ও ছাত্রদলের সদস্যরা লাঠি-সোটা নিয়ে হামলা চালায়।
এ সময় ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আলম বারখু এবং সাধারণ সম্পাদক মনির হোসেনসহ প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
