২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিত্রশিল্পী এসএম সুলতানের ৮২ তম জন্ম বার্ষিকী পালিত হচ্ছে

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৮২ তম জন্ম বার্ষিকী বৃহস্পতিবার পালিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2006, 10:47 AM

Updated : 26 Apr 2022, 03:51 PM

এ উপলক্ষে নড়াইলে এসএম সুলতান জন্মজয়ন্তী উদযাপন পরিষদ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করছে।

এসব কর্মসূচীর মধ্যে রয়েছে শিল্পীর মাজারে পুষ্পমাল্য অর্পণ, মাজার জিয়ারত, কোরআনখানি, মিলাদ মাহফিল, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী এবং নড়াইলের চিত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ।

আগামী ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নড়াইলের সুলতান মঞ্চে সাতদিন ব্যাপী সুলতান মেলা অনুষ্ঠিত হবে।

১৯২৪ সালের ১০ আগস্ট শিল্পী শেখ মোহাম্মদ সুলতান শহরতলীর মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।