২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় চরমপন্থি দলের সক্রিয় সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার রানীনগর উপজেলার শলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব চরমপন্থি দলের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 01:23 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

গ্রেফতারকৃতের নাম মোস্তা ওরফে মোস্তাফিজ (৪০)। তিনি শলিয়া গ্রামের আফতাব হোসেনের ছেলে এবং চরমপন্থি দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এম.এল’র (লাল পতাকা) সক্রিয় সদস্য।

র‌্যাব জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর আওতাধীন আত্রাই ক্যাম্পের র‌্যাব ৫ এর একটি দল মোস্তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, চরমপন্থি দলে প্রচারপত্র উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রচারপত্রগুলোর মধ্যে বই, পোস্টার এবং লিফলেট রয়েছে। তাতে চরমপন্থি দলের আদর্শ এবং বর্তমান সাংগঠনিক অবস্থার বর্ণনা রয়েছে। এ ব্যাপারে রানীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।