মাগুরা সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত
মাগুরা পৌর এলাকার বিশ্বরোডের ইছাগাচা এলাকায় মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছে।
নিহতরা হলেন, রোকসানা ও তার মেয়ে আরিফা।
প্রত্যদর্শীরা জানায়, সকালে মা ও মেয়ে ইছাগাছা এলাকায় রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়ে আরিফা মারা যায় এবং মা রোকসানকে হাসপাতালে নেওয়ার পরে তিনি মারা যান।
পুলিশ ট্রাকটিকে আটক করতে পারেনি।
