২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যায়নের ফলে বিশ্বে ধনী রাষ্ট্র দরিদ্র রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করছে: আলোচনা সভায় বক্তারা

তথ্যায়ন ও বিশ্বায়নের যুগে গণমাধ্যম নতুন করে আত্মপ্রকাশ করেছে। তথ্যায়নের ফলে বিশ্বে ধনী রাষ্ট্রগুলো দরিদ্র রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছে। তথ্যের অবাধ প্রবাহ এ পার্থক্যকে কমিয়ে আনতে পারে বলে বলেছেন বক্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2006, 07:49 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে জনঅধিকার বাংলাদেশ আয়োজিত ‘তথ্য অধিকার আন্দোলন: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক মুক্ত আলোচনায় আলোচকরা এ কথা বলেছেন।

দর্শন বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, দৈনিক প্রথম আলোর সহকারী সম্পাদক মশিউল আলম, মীর মাশরুর জামান, তুষার রেহমান, শরীফুজ্জামান শরীফ প্রমুখ।

আলোচকরা আরো বলেছেন, বিশ্বায়নের ফলে পৃথিবীতে একটি পরিবর্তন এসেছে। এর ফলে তথ্যের অবাধ প্রবাহ হলেও ধনী ও দরিদ্র রাষ্ট্রে এ প্রবাহে পার্থক্য রয়েছে। বাংলাদেশের জনগণ তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত। 

সভায় আলোচকরা তথ্য অধিকার আইন বাস্তবায়নের দাবিতে ১২ আগস্ট অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি র‌্যালী করার কর্মসূচি গ্রহণ করেছে।