২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধের জের ধরে নিহত ১, আহত ৪

রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামে সোমবার জমাজমি নিয়ে বিরোধের জের ধরে একজন নিহত ও অপর চারজন আহত হয়েছে। নিহতের নাম আকবর আলী।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2006, 06:19 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

এলাকাবাসী জানান, রোববার রাত ৯ টার দিকে বিপক্ষ দলের কয়েকজন লোক আকবরের বাড়িতে ঢুকে তাকে বেদম মারধর করলে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে বালিয়াকান্দি এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আহতরা হলেন, শাহ আলম (২০), আক্কাস আলী মোল্লা (৭০), শাহজাহান মিয়া (৫০) ও আইয়ুব আলী (৫৫)। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।