২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর ও পাবনায় মৃদু ভূ কম্পন অনুভূত

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা ও বোয়ালমারী উপজেলায় শনিবার রাত পৌনে নয়টার দিকে মৃদ্যু ভূ - কম্পন অনুভূত হয়েছে। এ ছাড়া পাবনাতেও মাঝারী ধরনের ভূ - কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

পাবনা প্রতিনিধি

ফরিদপুর ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2006, 09:40 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

ফরিদপুর জেলার বিডিনিউজ প্রতিনিধি জানান, নগরকান্দা ও বোয়ালমারী উপজেলায় রাত পৌনে নয়টার দিকে প্রায় ১৫ সেকেন্ড স্থায়ী মৃদু ভূ - কম্পন অনুভূত হয়। এসময় লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাবনার বিডিনিউজ প্রতিনিধি জানান, রাত ৮টা ৪০ মিনিটের দিকে প্রায় ১০-১২ সেকেন্ড স্থায়ী মাঝারী ধরনের ভূমিকম্পের সময় আতংকিত লোকজন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। এসময় নদী ও পুকুরের পানি আছড়ে পরে।