থাই পররাষ্ট্রমন্ত্রী রোববার আসছেন: সংস্কৃতি বিনিময়ে চুক্তি সাক্ষর হবে
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী কানতাথি সুপামোঙখোন রোববার ঢাকা আসছেন।
তিনি পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের সাথে রাষ্ট্রীয় অতিথিভবন মেঘনায় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন বিষয়ে আলোচনা ছাড়াও থাইল্যান্ড ও বাংলাদেশের সাথে পাঁচ বছর মেয়াদী সংস্কৃতি বিনিময় সংক্রান্ত একটি চুক্তি সাক্ষরিত হবে।
বিকেলে পররাষ্ট্রমন্ত্রী থাই দূতাবাসের জন্য নতুন একটি চ্যান্সারি ভবনের উদ্বোধন করবেন।
সুপামোঙখোন তার একদিনের সফরে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন।
তিনি বিমসটেকের বৈঠকে যোগ দিতে সোমবার দিল্লীর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানও একই দিন নবম বিমসটেকের বৈঠকে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করতে পারেন।
