২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভাইনগর ইউনিয়নে শনিবার দুই গ্রুপের মধ্যে সাড়ে তিন ঘন্টাব্যাপী কয়েক দফা সংঘর্ষের পর পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়। এদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

প্রত্যক্ষদর্শিরা জানান, দুই গ্রুপে সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। এ সময় বেশ কিছু দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর এবং কয়েকটি দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়।

জানা যায়, বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার এর তত্ত্বাবধানে সড়ক উন্নয়ন কাজের বকেয়া টাকা চাইতে গিয়ে বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যান তাবারিয়া চৌধুরীর সঙ্গে পল্লী উন্নয়ন সংগ্রাম পরিষদ নেতা জহির চৌধুরী গ্রুপের সংঘর্ষ হয়। চেয়ারম্যান কোনোভাবেই এই বকেয়া টাকা পরিশোধে রাজী না হওয়ায় অসন্তোষের সূত্রপাত হয়।

এরই জের ধরে শনিবার সকাল ১০ টার দিকে স্থানীয় নাককাটি তলা হাটে চেয়ারম্যানের গ্র“প প্রতিপক্ষের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এসময় দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া - পাল্টা ধাওয়া চলে। 

জহির চৌধুরীর সমর্থকরা সশস্ত্র হামলা চালিয়ে ছয়টি গ্রামের ২০টি বাড়িসহ একটি বাজারের বেশকিছু দোকানপাট ভাঙচুর ও লুঠপাট করে। এ ছাড়া তারা প্রায় ৩০টি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এক সময় এই গ্র“পটি কয়েকটি দোকান ঘরে আগুন ধরিয়ে দেয়।

লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে ২০ জন আহত হয়। এর মধ্যে বামুনগাঁর মাজাহারূলকে (৩৫) সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেন।

সরেজমিন ওই এলাকায় গিয়ে দেখা যায়, সংঘর্ষকারীরা বিভিন্ন বাসায় হামলা চালিয়ে জেনারেটর, রঙিন টেলিভিশন, আসবাবপত্রসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

খবর পেয়ে দেড় ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। কিন্তু গুপ্ত মানিক গ্রামের কাছে গাছ কেটে ব্যরিকেড দেওয়া হলে পুলিশ ব্যারিকেড সরিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেনি।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ, র‌্যাব ও দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলেও তারা নীরব ভূমিকা পালন করে।

পরে বিকাল সাড়ে ৩ টার পর সংঘর্ষ থামলে দমকল বাহিনী জলকামান দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এ বিষয়ে পল্লী বিদ্যুত উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানী বিডিনিউজকে বলেন, এর সঙ্গে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের কোনো সম্পর্ক নেই।

ইউপি চেয়ারম্যান তাবারিয়া চৌধুরীও স্বীকার করে বলেন, পল্লী বিদ্যুত উন্নয়ন সংগ্রাম পরিষদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আমাদের সব বিরোধ জহির চৌধুরীর ব্যক্তিগত ঝরকা বাহিনীর সঙ্গে।

এসপি মোশাররফ হোসেন রাত ৮টার দিকে টেলিফোনে বিডিনিউজকে জানান, পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুলিশ আক্রমণাতœক কোনো ভূমিকা নিলে কানসাটের মতো ঘটনা ঘটতে পারতো। সেজন্য পুলিশ পুরোপুরি সক্রিয় হতে পারেনি।