২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিটি শিক্ষাঙ্গনে স্কাউটিংয়ের বিস্তৃতি ঘটিয়ে শিক্ষার্থীদের সুনাগরিক করে গড়ে তুলতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্কাউটিংকে শিক্ষা জীবনের অবিচ্ছেদ্য অংশে রূপ দিতে হবে। প্রতিটি শিক্ষাঙ্গনে এর বি¯তৃতি ঘটিয়ে শিক্ষার্থীদের সুনাগরিক করে গড়ে তোলার সর্বাত্মক উদ্যোগ নিতে হবে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2006, 05:20 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

শনিবার কুমিল্লা টাউন হলে জেলা রোভার স্কাউটের উন্নয়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বতৃতায় তিনি একথা বলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে শনিবার এ খবর জানানো হয়।

মন্ত্রী  বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষাকালই হচ্ছে জীবন গড়ার উৎকৃষ্ট সময়। নিয়মিত পাঠগ্রহণের মাধ্যমে পড়াশোনার বিষয়বস্তু সম্পর্কে এসময়ে যেমন জানতে হয়, তেমনি জীবনের পরিপূর্ণতা অর্জনের জন্য অন্যান্য বিষয় সম্পর্কেও জানতে হয়। স্কাউটিং একজন শিক্ষার্থীকে নৈতিক মূল্যবোধ, মানবিক গুণাবলী, নাগরিক দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা অর্জনের শিক্ষা দেয়।

আর সেজন্যই দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং আন্দোলন জোরদার করতে হবে বলে তিনি জোরারোপ করেন।

জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বতৃতা করেন শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ইউসুফ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমেদ, রোভার স্কাউটের সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

এর আগে মন্ত্রী কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ৭১’র শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সংবলিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন। এসময় শিক্ষা প্রতিমন্ত্রীও উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় গণপূর্ত বিভাগ ১৫ লাখ টাকা ব্যয়ে জেলার ৪১৪ জন শহীদ মুক্তিযোদ্ধার নাম সম্বলিত এ স্মৃতিফলক নির্মাণ করেছে।