২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা গ্রুপের পণ্য ও মালিকের বিরুদ্ধে বিক্ষোভ

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে জুম্মার নামাজ শেষে শুক্রবার যমুনা গ্রুপের বিভিন্ন পণ্য নিষিদ্ধ ঘোষণা এবং মালিক নূরুল ইসলাম বাবুলের গ্রেফতারের দাবিতে কয়েক শ’ লোক বিক্ষোভ সমাবেশ করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2006, 08:22 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

বিভিন্ন ইসলামি সংগঠনের নামে প্রতিবাদকারীরা পৃথক পৃথক মিছিল ও সমাবেশ করে এবং যমুনা গ্রুপের মালিক নূরুল ইসলাম বাবুলের প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন বাংলাদেশ, আল্লাহ্র দল, বাংলাদেশ ইসলামী সমাজ এবং জামায়াতে তালাবায়ী আরাবিয়ার নেতৃত্বে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এছাড়া বিক্ষোভরত মুসুল্লিদের সাথে সাভার ও আমিনবাজার থেকে কয়েকটি বাসে করে নিয়ে আসা বসুন্ধরা গ্রুপের বেশকিছু শ্রমিক ও কর্মচারীও বিক্ষোভ মিছিলে যোগ দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, আয়োজক সংগঠনগুলো রাজধানীর বেশকিছু মাদ্রাসা ছাত্রকেও বিক্ষোভ সমাবেশে ভাড়ায় নিয়ে আসে।