২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থিতিশীল পরিস্থিতির মধ্যে ক্ষমতা হস্তান্তর নিয়ে জোট সরকার উদ্বিগ্ন

স্থিতিশীল আইন-শৃংখলা পরিস্থিতির মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবে কি-না ক্ষমতাসীন চারদলীয় জোট সরকার তা নিয়ে উদ্বিগ্ন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2006, 07:14 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকশেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এব্যাপারে বুধবার সাংবাদিকদের বলেছেন, “প্রত্যেক সরকারের শেষ সময় দেশের আইন-শৃংখলা পরিস্থিতি অবনতির একটা প্রবণতা আমাদের দেশে রয়েছে।”

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “কোন গোয়েন্দা তথ্য না থাকলেও এই সরকারের শেষ সময়ে ঈদ-উল-ফিতর, দুর্গাপূজা ও ঈদ-উল-আজহাসহ বেশকিছু ধর্মীয় এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে। এসব যাতে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় এজন্য সতর্কতা প্রয়োজন।”

প্রতিমন্ত্রী বলেন, কিছু-কিছু এলাকায় চরমপন্থীদের তৎপরতা বেড়েছে। তাদের বিরুদ্ধে অভিযান জোরদার করার জন্য আইন-শৃংখলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। অপরদিকে, জেএমবিসহ মৌলবাদি তৎপরতা প্রতিরোধে গনসচেতনতা বৃদ্ধির জন্য ‘মোটিভেশনাল’ কাজ বাড়ানোরও নির্দেশ দেয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অবশ্য স্বীকার করেন যে, উপযুক্ত প্রমানের অভাবে সরকার জেএমবি-এর আর্থিক যোগানদাতাদের কাউকে গেফতার করতে পারেনি। তবে, তিনি বলেন, এবিষয়টি একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ।

সিদ্ধান্ত সত্ত্বেও চাঞ্চল্যকর বিভিন্ন মামলার শাজাপ্রাপ্ত বা পলাতক আসামীদের তালিকা নির্ধারিত সময়ের মধ্যে তৈরী করতে বিভিন্ন আইন-শৃংলারক্ষাকারি ও গোয়েন্দা সংস্থাসমূহের ব্যর্থতার কথাও প্রতিমন্ত্রী স্বীকার করেন। তিনি জানান, এব্যাপারে তাদেরকে পূণঃতাগিদ দেয়া হয়েছে।

আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বুধবারের বৈঠকে সভাপতিত্ত্ব করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত দীর্ঘ পাঁচ ঘন্টাব্যাপী এসভায় স্বরাষ্ট সচীব সফররাজ হোসেন, সংস্থাপন সচীব মাহবুবুর রহমান, সকল আইনপ্রয়োগকারী ও গোয়েন্দাসংস্থাসমূহের প্রধান, বিভাগীয় কমিশনার, সকল ডিসি ও এসপিগন উপস্থিত ছিলেন।

সূত্রমতে, সভায় খমতাসীন জোট সরকারের সফলতা-ব্যর্থতাসহ আইন-শৃংখলা সংক্রান্ত যাবতীয় কর্মকান্ডের পর্যালোচনা করা হয়। এসময় জেএমবিসহ মৌলবাদি উত্থান, ১৭-ই আগষ্ঠের দেশব্যাপী বোমাহামলাসহ এর তৎপরতা, চোরাইপথে অস্ত্র, গোলা-বারুদ ও মাদক আমদানি, পরমপন্থীদের তৎপরতা, গার্মেন্টস শিল্পে অস্থিরতা, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, চাঁদাবাজি এবং অন্যান্য বিষয়গুলো প্রাধান্য পায়।

সভাসংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের রাজশাহী, পাবনা, টাঙ্গাইল ও খুলনা জেলাসহ দক্ষিন-পশ্চিমাঞ্চলে চরমপন্থী তৎপরতা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বলে আলোচনা হয়।

সূত্র আরো জানায় যে, সরকার মনে করে যে মহাসড়কে অতিরিক্ত চাঁদাবাজির কারনে নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম বাড়ে। একারনে, কাঁচামাল ও অন্যান্য সামগ্রী পুলিশী প্রহরায় পরিবহন করার ব্যাপারে আলোচনা হয়।

এছাড়া অবিরাম শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে ‘ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ’ বাহিনী গঠনেরও প্রস্তাব করা হয়।