২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় র‌্যাবের “ক্রসফায়ারে” শীর্ষ সন্ত্রাসী নিহত

খুলনা দৌলতপুর কারিকর পাড়া সেতুর কাছে র‌্যাবের “ক্রসফায়ারে” একজন কথিত শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2006, 02:52 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

নিহত সন্ত্রাসীর নাম শফিকুল ইসলাম (৪০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি দল সোমবার রাত পৌনে ১২ টায় নগরীর নিরালা কাঁচাবাজার এলাকা থেকে শফিকুলকে গ্রেফতার করে।

সে র‌্যাবের কাছে অস্ত্র ভান্ডার ও তার সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব সদস্যরা শফিকুলকে নিয়ে অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেফতারের জন্য দৌলতপুর কারিকর পাড়া সেতুর কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা শফিকুলের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়।

র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে “ক্রসফায়ারে” পড়ে ঘটনাস্থলেই শফিকুল নিহত হয়।

ঘটনাস্থল থেকে র‌্যাব একটি বন্দুক, একটি পাইপগান, ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে। র‌্যাব জানায় শফিকুলের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। নিহত শফিকুল ইসলাম অপর শীর্ষ সন্ত্রাসী নিহত আসাদুজ্জামান লিটুর সহযোগী ছিল।