২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক ২ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর একটি দল সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া হাট এলাকা থেকে সোমবার সাজাপ্রাপ্ত পলাতক দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

র‌্যাব-২৩ সূত্র জানায়, দুপুরের দিকে কান্দারপাড়া বাজার অভিযান চালিয়ে ওই দুই সন্ত্রসাীকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের নাম ইয়াকুব ও আযম। ইয়াকুবের বাড়ি কামারখন্দ বাগবাড়ী ও আযমের বাড়ি একই উপজেলার বালুকুল গ্রামে।

র‌্যাব জানায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১২ এর একটি দল কান্দাপাড়া হাট এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করে।

র‌্যাব আরও জানায়, ইয়াকুব ও আযমের বিরুদ্ধে সিরাজগঞ্জ ও কামারখন্দ থানায় হত্যা ও ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে এবং তারা দু’জনেই মূর্তি পাচার মামলার পলাতক আসামি।

এ ছাড়াও চোরাচালানীর একটি মামলায় আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত হয়েই তারা পলাতক ছিল। এই মামলায় তাদেরকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।