২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে ১ বাংলাদেশী যুবক নিহত

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে সাইফুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2006, 08:03 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

রৌমারী সীমান্তের ১০৬৪ নং সীমানা পিলারের কাছে সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। বিএসএফ সদস্যরা নিহতের লাশ নিয়ে যায়।

বিডিআর জানায়, রৌমারীর বামনের চর ব্যাপারী পাড়ার আব্দুস সামাদের ছেলে সাইফুল ইসলাম সোমবার সকালে সীমান্তের নওদাপাড়া এলাকায় যায়। এসময় ভারতের কুচনিপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বিএসএফ সদস্যরা তার লাশ ভারতীয় অংশে নিয়ে যায়।

রৌমারীস্থ বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর সদরদপ্তরের কোম্পানী কমান্ডার আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাংলাদেশী যুবক হত্যার কারণ জানা যায়নি।

এদিকে ঘটনার পর সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে।