সিলেটে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মিভূত
সিলেট উপশহরের প্রবেশমুখের একটি বাজারে শনিবার ভোরে এক অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মিভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১টার দিকে উপশহরের প্রবেশমুখের বাজারে হঠাৎ করে আগুন লাগে। এ অগ্নিকাণ্ডে আটটি ফলের দোকান এবং দু’ টি ভুসিমালের দোকান ভস্মিভূত হয়।
দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই বাজারের একটি দোকানের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বাজারের ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
