লাইলাতুল মিরাজ ২১ আগস্ট
আগামী ২১ আগস্ট সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল মিরাজ উদযাপিত হবে। সরকারি এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশের আকাশে আজ বুধবার পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে পবিত্র রজব ১৪২৭ হিজরি মাস গণনা শুরু হবে।
বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি ও ধর্ম সচিব মুহম¥দ আতাউর রহমান সভায় সভাপতিত্ব করেন।
সভায় জাতীয় চাঁদ দেখা কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
