২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো আসো ঢাকা ত্যাগ করেছেন

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো আসো দুদিনের বাংলাদেশ সফর শেষে মঙ্গলবার রাতে ঢাকা ত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 12:10 AM

Updated : 26 Apr 2022, 03:49 PM

তারো আসো তার দুদিনের সফরে সোমবার রাতে ঢাকায় পৌঁছান। ১৯৮৭ সালের পর এটাই কোনো জাপানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

বাংলাদেশ সরকারের সচিব (বহুপাক্ষিক) এএইচএম মুনিরুজ্জামান জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তারো আসো’কে বিদায় জানান।

এই সফরে তারো আসো বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন।  এছাড়া বিএনপি’র সিনিয়র যুগ্ম মহা - সচিব তারেক রহমান তারো আসোর সঙ্গে মঙ্গলবার সোনারগাঁও হোটেলে সাক্ষাৎ করেন।