২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাস গ্যাসের নতুন জনবল কাঠামো নিয়ে বিক্ষোভ

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি তার নতুন জনবল কাঠামোয় সেবাখাত ও ক্রয় বিভাগকে সাধারণ বিভাগ থেকে কারিগরি বিভাগের আওতায় নিয়ে যাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার কতিপয় কর্মকর্তা কর্মচারি বিক্ষোভ দেখিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2006, 09:36 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

সাধারণ বিভাগের কর্মকর্তা কর্মচারিরা আশঙ্কা করছেন নতুন কাঠামো বাস্তবায়ন হলে তাদের পদোন্নতি পেতে সমস্যা সৃষ্টি করবে এবং প্রকৌশলী ক্যাডারের কমৃকর্তাদের বিশেষ সুবিধা দেবে।

তারা বলেন, নতুন কাঠামো সাধারণ বিভাগের যোগ্য কর্মকর্তাদেরও ন্যায্য পদোন্নতি থেকে বঞ্চিত করবে।

বিক্ষুব্ধ কর্মকর্তারা তিতাসে বড়ো ধরনের অসন্তোষ এড়াতে পূর্বের কাঠামো ফিরে যাওয়ার দাবি জানান।