লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
লক্ষ্মীপুরে মঙ্গলবার অপর দুটি সড়ক দুর্ঘটনায় এক কিশোরসহ তিনজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর সড়কের দরবার শরীফের কাছে সোমবার রাত সাড়ে ১১টার দিকে টেম্পো ও মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটর সাইকেল আরোহী সবুজ (২৮) নিহত হন।
একই ঘটনায় গুরুতর আহত অপর মোটর সাইকেল আরোহী আলী হোসেনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান।
অন্যদিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের নুড়িপুরে একই সময়ে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় আরিফুর রহমান (১২) নামে এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত আরিফুর রহমান একই এলাকার মো. শাহজাহানের ছেলে।
