সড়ক দুর্ঘটনায় আহত মহিলা আ.লীগ নেত্রী জলি কবিরের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আহত মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কমিশনার জলি কবির চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। তিনি স্বামী, ২ ছেলেসহ অসংখ্য আতœীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গত ২০ জুলাই বৃহস্পতিবার সকালে সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে নোয়াখালি যাওয়ার পথে কুমিল্লায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাতœকভাবে আহত হন জলি কবির। অচেতন অবস্থায় তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়।
একই দুর্ঘটনায় গুরুতর আহত মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদিকা ফরিদুন্নাহার লাইলী নগরীর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
জলি কবিরের অকাল মৃত্যুতে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর আলী ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমার বিদেহী আতœার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
