২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল সদর আওয়ামী লীগের সম্মেলন পণ্ড

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বরিশাল সদর আওয়ামী লীগের সম্মেলন পণ্ড হয়ে গেছে। অংশগ্রহণকারীদের হাতাহাতির কারণে কেন্দ্রীয় নেতারা সম্মেলন স্থগিত ঘোষণা করেন। দীর্ঘ ২৮ বছর পর সোমবার এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 05:52 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

সূত্র জানায়, সরকার দলীয় নেতাকর্মিদের হামলার ভয়ে নগরীতে সম্মেলন বাতিল করে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরমোনাই মাধ্যমিক বিদ্যালয় মাঠে এর ভেন্যু নির্ধারণ করা হয়।

সম্মেলনে ১০টি ইউনিয়নের নেতাকর্মিরা জড়ো হন। দুপুরের দিকে কাউন্সিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন পদের দাবিতে নিজেদের মধ্যে প্রথমে বাক্ -- বিতণ্ডা ও পরে হাতাহাতি শুরু করে। পরে তা ধাওয়া-পাল্টা-ধাওয়ায় রূপ নেয়। এ অবস্থায় দলের কেন্দ্রীয় নেতারা সম্মেলন স্থগিত করার ঘোষণা দেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান।

উল্লেখ্য ১৯৭৮ সালের ৩১ আগস্ট সর্বশেষ সম্মেলনে কোতয়ালী থানা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পরে ২০০৩ সালের ২৫ এপ্রিল সাংগঠনিক তৎপরতা বাড়াতে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।