সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তের সংযোগ সড়কের মুলিবাড়ি ও পাঁচিলায় সোমবার সকালে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।
নিহতের নাম শরিফুল ইসলাম। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শরিফুল নিহত হয়। গোপালপুর জেলার মকছেদপুর গ্রামে তার বাড়ি।
অপরদিকে ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের পাঁচিলা বাজারে সকালে শ্যামলী পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে।
পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
