মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসষ্ট্যান্ডের কাছে সোমবার সকালে দ্রুতগামী ট্রাকের চাপায় পশু সম্পদ কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছে।
নিহতরা হলেন, টাঙ্গাইল মির্জাপুরের দেওয়ান আব্দুল জলিল (৪০) ও হোটেল কর্মচারী সোনাবানু (৩৫)। জলিল শিবালয় পশু সম্পদ অফিসের ফিল্ড অফিসার। সোনাবানুর বাড়ি টেপড়া গ্রামে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, পাটুরিয়া ঘাটগামী একটি দ্রুতগামী ট্রাক অপর একটি ট্রাককে সাইড দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
